রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

রিপোর্টারের নাম / ১১৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মে ৮, ২০২৫, ১০:৪৩ অপরাহ্ণ

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিতার স্বরণে ঠাকুরগাঁওয়ে জাকজমক আয়োজনে মির্জা রুহুল আমিন স্মৃতি টি -২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (০৮ মে) আনুষ্ঠানিকভাবে মের্সাস গার্ডেনিয়া এর আয়োজনে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহবায়ক নূর এ শাহাদাৎ স্বজন, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠুসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী এ খেলায় মাঠে নামে ঠাকুরগাঁও ইউথ ক্লাব ও দিনাজপুর ডোমিনেটর্স দল। ঠাকুরগাঁও ইউথ ক্লাব টসে জিতে ফিল্ডিং করার সিন্ধান নেয়।

 

আজকের উদ্বোধণী খেলায় দিনাজপুর ডোমিনেটর্স দল মাঠে নেমে ৯ উইকেটে ২০৬ রান সংগ্রহ করে। পরবর্তিতে ঠাকুরগাঁও ইউথ ক্লাব ৯ উইকেটে ১৩২ রান করে পরাজিত হয় ।

 

মির্জা রুহুল আমিন স্মৃতি টি -২০ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা, পাবনা, দিনাজপুর, নীলফামারী, যশোহরসহ বিভিন্ন জেলা থেকে ১৬ টি দল অংশ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর