শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন সড়কে সেনা ও পুলিশের চেকপোস্ট 

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি / ৫৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুন ১০, ২০২৫, ১১:৫১ অপরাহ্ণ

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

সড়কে শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ। এসময় গাড়ির বৈধ কাগজ না থাকায় যাত্রীবাহী বাস হানিফ এন্টারপ্রাইজ, একটি মাইক্রোবাস ও একটি মাহিন্দ্র গাড়ি এবং তেরটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেয় হয় এবং ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মঙ্গলবার (১০ জুন) শহরের রোড রেলস্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ও পুলিশ বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও অংশ নেন।

 

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতি মোকাবিলা ও অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর চলমান অভিযান চলছে। যা আগামী ১৪ জুন পর্যন্ত  অব্যাহত থাকবে। দিনের পাশাপাশি রাতেও শহরের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হচ্ছে। হেলমেটবিহীন মোটরসাইকেল, সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বৈধ কাগজপত্র না থাকলে কিংবা অবৈধ কিছু পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানে যেসব মোটরসাইকেল আরোহীর হেলমেট নেই বা ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হচ্ছে।

 

ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট মো: আরেফে রব্বানী বলেন, সেনাবাহিনীর অভিযানে সন্দেহভাজন যানবাহন ও হেলমেটবিহীন মোটরসাইকেল থামানো হচ্ছে। যাদের লাইসেন্স নাই এবং হেলমেট ব্যবহার করছেন না তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর