সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি,দাবি না মানলে কঠোর কর্মসূচি

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি / ৯৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুন ২৪, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক সমমানসংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারীদের সকাল ৮ টা থেকে দশটা পর্যন্ত ২ ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে।

 

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার আয়োজনে এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন নাহার লাকি, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ফজলে রাব্বি, আফরোজা মুনমুনসহ অন্যান্যরা।

 

এ সময়ে অবস্থান কর্মসূচিতে তারা বলেন তাদের যে ছয় দফা দাবি রয়েছে সেগুলো মেনে নেওয়া না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর