শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

ঠাকুরগাঁও জেলার জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জীবনালেখ্য ও যুদ্ধকালীন ঘটনা/স্মৃতি নিয়ে নির্মিত “আত্মকথন” শীর্ষক ভিডিও চিত্র উদ্বোধন

রিপোর্টারের নাম / ১৩২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ১০:৪৪ অপরাহ্ণ

গীতি গমন চন্দ্র রায় গীত।।স্টাফ রিপোর্টার।।

 

ঠাকুরগাঁওয়ে জেল প্রশাসনের আয়োজনে ২৮শে ফেব্রুয়ারী বুধবার জেলা প্রশাসন সন্মেলন কক্ষে
ঠাকুরগাঁও জেলার জীবিত বীর মুক্তিযোদ্ধাদের জীবনালেখ্য ও যুদ্ধকালীন ঘটনা/স্মৃতি নিয়ে নির্মিত “আত্মকথন” শীর্ষক ভিডিওচিত্র সংকলনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

জানাযায়,ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান,বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতীপ্রাপ্ত) মোছাঃ লিজা বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোলেমান আলী, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন,জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দৌজা বদর প্রমুখ।

তবে এ অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার জীবিত বীর মুক্তিযোদ্ধা,জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সে সময় “আত্মকথন” শীর্ষক ভিডিওচিত্র সংকলনের বিভিন্ন ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।সেখানে জানানো হয়,“আত্মকথন” পৃথকভাবে জেলার মোট ৭৮৫ জন বীর মুক্তিযোদ্ধার ৬১৫টি খন্ডে নির্মিত হয়েছে।প্রতিটি ভিডিও চিত্রের ব্যাপ্তি গড়ে ৫-৬ মিনিট। এতে বীর মুক্তিযোদ্ধার ব্যক্তিগত তথ্য,যুদ্ধকালীন স্মৃতিসহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ,প্রশিক্ষণ গ্রহণ, রণকৌশল,গেরিলা যুদ্ধসহ যুদ্ধকালীন বিভিন্ন ঘটনা, অভিযান,স্মৃতি স্বতঃস্ফুর্তভাবে উঠে এসেছে।ধারণকৃত ভিডিওগুলিকে উপজেলাভিত্তিক এবং ইউনিয়নভিত্তিক সাজিয়ে সংরক্ষণ করা হচ্ছে এবং জেলা পর্যায়ের জীবিত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এ ধরনের সমন্বিত কাজ বাংলাদেশে এটাই প্রথম বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে জীবিত বীর মুক্তিযোদ্ধাদের বার্ধক্য, ভার্চুয়াল প্লাটফর্মে স্মার্ট প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের স্থায়ী স্মৃতি সংরক্ষণ, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার ইতিহাসের প্রচার ও প্রসার এবং ভবিষ্যত গবেষণামূলক বিভিন্ন কর্মকান্ডে পর্যালোচনা ব্যবহার করার সুযোগ সৃষ্টির জন্য এ উদ্যোগ নেন বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর