শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধ ইট ভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম / ২৫৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ২:৪৫ অপরাহ্ণ

গীতি গমন চন্দ্র রায় গীতি, স্টাফ রিপোর্টার।

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে
১৮ ফেব্রুয়ারী রবিবার বিকালে উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামে অবস্থিত মেসার্স মিরাজ ব্রিকস ফিল্ড এর স্বত্বাধিকারী দানেশ আলীকে এ অর্থদণ্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা।
একই সাথে আগামী ১ মাসের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে না পারলে সব কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ভ্রাম্যমান আদালতে ২ লাখ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

জানা যায়,ভ্রাম্যমান আদালতে বিচারক মোছা: ফাতেহা তুজ জোহরা জানান, আজ বিকেলে মিরাজ ভাটায় অভিযান পরিচালনা করা হয় এসময় মালিক পক্ষ কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার অপরাধে মিরাজ ভাটার মালিক দানেশ আলীকে ২ লক্ষ টাকা জরিমানা এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।সে সময় বালিয়াডাঙ্গী থানার পুলিশ,ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

তবে প্রকাশ থাকে যে,এর আগেও ৩ বছর আগে পরিবেশ অধিদপ্তরের লোকজন এসে ২ লাখ টাকা জরিমানা করে মেসার্স মিরাজ ব্রিকস ফিল্ডের মালিককে ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়ে স্থাপনা সড়িয়ে নিতে বলা হয়েছিল।তারপরেও তিন বছর ধরে অবৈধ ভাবে ইটভাটাটি পরিচালনা করে আসছিলেন ইট ভাটা মালিক দানেশ আলী।তবে পরিবেশ রক্ষা করতে এ ধরনের অভিযান চলমান থাকলে ফসলি জমি রক্ষা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর