শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

ডাকপিয়ন বন্যার্তদের ফ্রি চিকিৎসা সেবায়

রিপোর্টারের নাম / ১৬৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, জুলাই ১, ২০২৪, ১১:৩৯ অপরাহ্ণ

অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা প্রতিনিধি ;

 

সুনামগঞ্জের মধ্যনগরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে প্রাথমিক  চিকিৎসাসেবা ও ঔষধ দেওয়া হয়েছে।

 

সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার চামরদানী ইউনিয়নের বলরামপুর, আলীহারপুর,রসুলপুর, টেপিরকোনা ও দৌলতপুর এলাকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।এলাকায় বন্যার্তদের মধ্যে এই ক্যাম্পের আয়োজন করে সাহায্যের ডাকপিয়ন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

 

দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ টিম চিকিৎসাসেবা প্রদান করেন। এছাড়াও ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে প্রেসার ও ওজন পরিমাপ করা এবং বন্যা পরবর্তী সময়ে প্রয়োজনীয় ঔষধ ( খাবার স্যালাইন,প্যাড,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন রোগের ঔষধ) বিনামুল্যে বিতরণ করা হয়।

 

 

চিকিৎসাসেবা নিতে আসা আজম খাঁ (৮৫)নামে এক ব্যক্তি বলেন, ‘কয়েক দিন থেকে সর্দি-জ্বরে ভুগছি। খবর পেয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে এসেছি। গরিব মানুষ, ভালো ডাক্তার দেখাতে পারি না। বাইরে ৫০০ থেকে ১০০০ টাকা লাগে। এখানে ফ্রিতে বড় ডাক্তার দেখানোসহ প্রয়োজনীয় ঔষধ পেয়ে অনেক উপকৃত হলাম।

 

জানতে চাইলে সাহায্যের ডাকপিয়ন সংগঠনের সদস্যরা বলেন,’দেশের যেকোন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে সাহায্যের ডাকপিয়ন ।তারইপরিপ্রেক্ষিতে আজ মধ্যনগরের কয়েকটি গ্রামে বন্যা পরবর্তী জরুরি প্রয়োজনীয় ঔষধসহ বিনামুল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা ভেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগী দেখার সময় শিক্ষক আশীষ তালুকদার,স্বেচ্ছাসেবক ফোরকান চৌধুরী,মেহেদী হাসানসহ স্থানীয় অনেকের আন্তরিক সহযোগিতা পাওয়ায় আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর