শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

ডাকাত দলের সর্দার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার, পটুয়াখালীতে ডাকাতি মামলার আসামি রুম্মান আটক

পটুয়াখালী জেলা প্রতিনিধি মিশুক চন্দ্র ভুঁইয়া / ৮৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৬:০০ অপরাহ্ণ

পটুয়াখালী জেলা প্রতিনিধি মিশুক চন্দ্র ভুঁইয়া

আদালতের দণ্ডপ্রাপ্ত পলাতক ও একাধিক ডাকাতি, ডাকাতির চেষ্টা এবং বিস্ফোরক আইনের মামলার আসামি ডাকাত দলের সর্দার মো. রুম্মানকে (২৮) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫/০৯/২০২৫) সকাল ৯:৪৫ ঘটিকায় র‌্যাব-৮ (সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প) এবং র‌্যাব-১০ (সিপিসি-১, যাত্রাবাড়ী) এর একটি যৌথ দল ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন সিদ্ধী বটতলা এলাকা থেকে তাকে আটক করে। রুম্মান বরগুনা জেলার বামনা থানার ঢুষখালী গ্রামের সাহেব আলীর ছেলে।

জানা গেছে, গত ২৫/০৫/২০২৫ তারিখে বরগুনার বামনা থানায় একটি ডাকাতি মামলা হয়। মামলার বাদী কাঠ ব্যবসায়ী মো. মিরাজ (৪০), যিনি বামনা উপজেলার হোগলাপাতি গ্রামের বাসিন্দা। তার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪/০৫/২০২৫ তারিখে রাত প্রায় ১:৩০ ঘটিকার সময় ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল তার বাড়ির দক্ষিণ পাশের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা মিরাজের গলায় ছুরি ধরে নগদ টাকা ও স্বর্ণালংকার বের করে দিতে বলে।

এ সময় ডাকাতরা বাড়ি থেকে প্রায় ১,০১,৩৫০/- (এক লক্ষ এক হাজার তিনশত পঞ্চাশ) টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের মধ্যে ছিল ২টি স্বর্ণের আংটি (ওজন ৮ আনা, মূল্য আনুমানিক ৭৫,০০০/- টাকা), নগদ ৫,০০০/- টাকা, এবং বিভিন্ন কোম্পানির ৪টি বাটন ও ১টি স্মার্টফোন।

ডাকাত দলের কথাবার্তা ও শারীরিক গঠন দেখে বাদী মো. আনোয়ার হোসেন ওরফে রিপন কাজী নামে একজনকে শনাক্ত করতে পারেন, যিনি মঠবাড়িয়া উপজেলার লক্ষনা গ্রামের বাসিন্দা। এই ঘটনায় বামনা থানায় ডাকাতি ও ডাকাতির চেষ্টার ধারায় একটি মামলা দায়ের করা হয় (বামনা থানার মামলা নং-৮, তারিখ ২৫/০৫/২০২৫)। সেই মামলার তদন্তে মো. রুম্মানের নামও উঠে আসে।

গ্রেপ্তারের পর রুম্মানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর