বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন

অনলাইন ডেস্ক / ৩৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক 

ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৬: বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে গতকাল থেকে শুরু হয়েছে প্রযুক্তিপণ্যের প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’। মেলাটিতে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, প্যাডসহ নানা প্রযুক্তিপণ্যের ওপর চলছে আকর্ষণীয় মূল্যছাড়। পাশাপাশি থাকছে র‍্যাফেল ড্রর মাধ্যমে স্মার্টফোন জেতার সুযোগ।

 

দেশের সব শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও সংগঠনগুলো তাদের অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট ওয়াচ, টিভি বক্স, ইয়ারবাড, এয়ার ফ্রায়ার ও এয়ার পিউরিফায়ারের মতো আইওটি পণ্যগুলোর পসরা সাজিয়ে বসেছে। কোম্পানিভেদে এসব পণ্যগুলোর ওপর চলছে আকর্ষণীয় মূল্যছাড় ও নিশ্চিত উপহার।

 

এছাড়া সম্পূর্ণ বিনামূল্যে ব্র্যান্ডনিউ স্মার্টফোন জেতার সুযোগ রেখেছে শাওমি। প্রদর্শনী চলাকালীন র‍্যাফেল ড্রর মাধ্যমে প্রতিদিন একটি করে রেডমি ১৫ উপহার হিসেবে পাচ্ছেন সৌভাগ্যবান বিজয়ী।

 

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর যৌথ উদ্যোগে আয়োজিত প্রদর্শনটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিন ব্যাপী এ প্রদর্শনী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর