বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

ডুয়েটে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬’ উদযাপিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৪০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

‘জ্ঞানেই মুক্তি/আগামীর ভিত্তি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে (৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় লাইব্রেরি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

উদ্বোধন শেষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান উৎপাদন ও বিতরণের স্থান। আর লাইব্রেরি হচ্ছে সেই জ্ঞানের সংরক্ষণাগার। গ্রন্থাগার সমাজ তথা দেশকে বৈষম্যহীন করে গড়ে তুলতে বিজ্ঞান-প্রযুক্তিক্ষেত্রে গবেষণা, সংস্কৃতিচর্চা, চেতনা ও মূল্যবোধের বিকাশে তরুণ প্রজন্মকে আলোর পথ দেখায়। ইতোমধ্যে যুগোপযোগী ও আধুনিক পাঠোপকরণ সরবরাহের মাধ্যমে ডুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরিকে সমৃদ্ধ করার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ এ সময় তিনি মুক্তিযুদ্ধ কর্ণার এবং বিজয়-২০২৪ কর্ণারের জন্য দুটি অ্যালবাম উন্মোচন করেন। ভবিষ্যৎ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের সঠিক ইতিহাস জানাতে এবং বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে অ্যালবামগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি কোহা আইএলএস সফটওয়্যারের মাধ্যমে বই ইস্যু সেবার উদ্বোধন করেন। এর ফলে লাইব্রেরির রিসোর্স ম্যানেজমেন্ট, ক্যাটালগিং, বই আদান-প্রদান, রিপোর্ট তৈরির কাজকে আরও সহজ ও গতিশীল করতে এ পদক্ষেপ অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শুরু থেকে এ পর্যন্ত ডুয়েটের গৌরবময় অগ্রযাত্রার ইতিহাসকে সংরক্ষণের জন্যে ডুয়েট কর্ণার গড়ার বিষয়েও নির্দেশনা দেন তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। তিনি বলেন, ‘একটি জাতিকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে জ্ঞানচর্চার বিকল্প নেই। আর জ্ঞানচর্চার আধার হলো গ্রন্থাগার। আমি শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ সাধনের মাধ্যমে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ার জন্য সবাইকে লাইব্রেরিতে এসে আনন্দময় পরিবেশে বেশি বেশি করে বই পড়ার আহবান জানাই।’ লাইব্রেরির অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক মান উন্নয়নে ডুয়েট প্রশাসনের আন্তরিক সহযোগিতা সর্বদা অব্যাহত থাকবে বলে জানান তিনি।কেন্দ্রীয় লাইব্রেরির লাইব্রেরিয়ান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. রুমা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস ও চেয়ারম্যান (আইসিটি সেল) অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী।ডেপুটি লাইব্রেরিয়ান মো. আবু আউয়াল সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, অফিস প্রধান এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর