শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত

ডুয়েটে ‘পোটেনশিয়াল ইঞ্জিনিয়ারিং জব এন্ড রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট স্কোপস ইন সোলার ফটোভোলটাইক এনার্জি টেকনোলজি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৯৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার গাজীপুরঃ

 

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘পোটেনশিয়াল ইঞ্জিনিয়ারিং জব এন্ড রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট স্কোপস ইন সোলার ফটোভোলটাইক এনার্জি টেকনোলজি’ শীর্ষক সেমিনার বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর সহযোগিতায় আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। সেমিনারে সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শরাফত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। মঞ্চে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নওশেদ আমিন।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টেকসই ও নবায়নযোগ্য শক্তির প্রয়োগ ক্রমবর্ধমান হারে বাড়ছে। এর মধ্যে সোলার ফটোভোলটাইক প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে আত্মপ্রকাশ করেছে। এ খাতে রয়েছে ব্যাপক সম্ভাবনা এবং অসংখ্য কর্মসংস্থানের সুযোগ। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকগণ এসব ক্ষেত্রকে সামনে রেখে গবেষণা কার্যক্রম হাতে নিতে পারে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীদের জন্য সোলার ফটোভোলটাইক প্রযুক্তি এক উজ্জ্বল ভবিষ্যতের দ্বার খুলে দিতে পারে।’ তিনি বলেন, ‘দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশনসহ নানা কার্যক্রমের মাধ্যমে শিক্ষা, গবেষণার উৎকর্ষতায় ডুয়েটকে শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যেতে আমরা কজ করছি।’ তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, ‘আমি আশা করি, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলেই পরিবেশবান্ধব, টেকসই এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে লাভজনক বিষয়গুলোতে গবেষণায় আগ্রহী হয়ে প্রাণের এই বিশ্ববিদ্যালয় ও দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ তিনি এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ ও আইকিউএসিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘বিশ্বব্যাপী সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ যে হারে বাড়ছে, তাতে দক্ষ প্রকৌশলীর চাহিলা প্রবিষ্যতে আরও বেড়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘আজকের এই সেমিনারটি অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য গবেষণার নতুন দিকগুলোর প্রতি সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’সেমিনারে অধ্যাপক ড. নওশেদ আমিন ফটোভোগটাইক প্রযুক্তি, সৌর শক্তিকে সরাসরি বিদ্যুতে রূপান্তরের বৈজ্ঞানিক কৌশল, উন্নতমানের সেল ম্যাটেরিয়াল, উচ্চ দক্ষতার সোলার মডিউল এবং সৌর প্যানেল ডিজাইন ও ইনস্টলেশন, পাওয়ার ইলেকট্রনিক্স, মডিউল ও ইনভার্টার অপ্টিমাইজেশন এবং স্মার্ট গ্রিড ইন্টিগ্রেশনের মতো ক্ষেত্রগুলোতে ইঞ্জিনিয়ারদের ভূমিকা ও নতুন নতুন চাকরির সুযোগের বিষয়ে বিস্তরিত তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর