সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী

ডুয়েট ও বিআইএম-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৬০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ

নজমুল হক,স্টাফ রিপোর্টার গাজীপুর 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম), ঢাকা-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দক্ষ মানবসম্পদ উন্নয়ন, শিক্ষায় আধুনিকায়ন এবং শিল্পক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে বৃহস্পতিবার ২৮ আগস্ট ডুয়েটের সভাকক্ষে অনুষ্ঠিত এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। এ সময় ডুয়েটের পক্ষ থেকে এমওইউতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব এবং বিআইএম-এর পক্ষ থেকে উপস্থিত থেকে স্বাক্ষর করেন পরিচালক (আইকিউএসি) ও উৎপাদন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. ইঞ্জি. মো. মামুনুর রশীদ। এ সময় ডুয়েটের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন এবং বিআইএম-এর বাজারজাতকরণ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ড. উত্তম কুমার দত্ত উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলা ও পঞ্চম শিল্প বিপ্লবের প্রস্তুতি ও প্রযুক্তি-নির্ভর দক্ষতা উন্নয়ন এখন সময়ের দাবি। এই এমওইউ-এর মাধ্যমে শিক্ষার্থী ও পেশাজীবীরা শুধু আধুনিক ল্যাবরেটরি সুবিধাই পাবেন না, বরং শিল্পের চাহিদা অনুযায়ী গবেষণা ও প্রশিক্ষণে যুক্ত হতে পারবেন, যা তরুণদেরকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করবে। এ উদ্যোগের ফলে বিআইএম-এর শিক্ষার্থী ও শিক্ষকরা ডুয়েট-এর আধুনিক ল্যাবরেটরি ও গবেষণা সুবিধা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ডুয়েট-এর অভিজ্ঞ শিক্ষকবৃন্দ বিআইএম-এর বিভিন্ন একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তিনি আরও বলেন, ‘এই এমওইউ-এর আওতায় চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জেন-এআই, ইন্টারনেট অব থিংস, বিগ ডাটা, ক্লাউড কম্পিউটিং, এআর/ভিআর, ব্লকচেইন, রোবটিক্স ও সাইবার সিকিউরিটি বিষয়ে যৌথ প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। ডুয়েট-বিআইএমের এই যৌথ উদ্যোগ স্ব-স্ব প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, শিল্পক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিয়ে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘এই সমঝোতা স্মারক বাংলাদেশের উচ্চশিক্ষা, গবেষণা ও শিল্পক্ষেত্রকে আরও শক্তিশালী করবে, দক্ষ মানবসম্পদ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে। ডুয়েট-বিআইএমের এই যৌথ উদ্যোগ জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর