সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব 

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন

রিপোর্টারের নাম / ১৯৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, মার্চ ৬, ২০২৩, ৫:০৩ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। যারা পরীক্ষায় পাশ করবে শুধু তারাই লাইসেন্স পাবে। এর ব্যতিক্রম ঘটলেই ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। সেই সাথে তিনি লাইসেন্স প্রত্যাশীদের ভালো করে জেনে ও পড়ে পরিক্ষায় অংশ নেয়ার অনুরোধ জানান।

 

সোমবার(৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। জেলা প্রশাসক আরো বলেন, এর আগে কি হয়েছে, কেমন করে হয়েছে সেটি এখন অতীত। কেউ কোথাও টাকা দিয়ে থাকলে আমাদের জানাবেন। আমরা বিষয়গুলো খতিয়ে দেখবো। জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তারা এখন স্বচ্ছতার সাথে কাজ করবে। বিশেষ করে তিনি নিজেও লাইসেন্স এর পরীক্ষাগুলো দেখবেন বলে জানান।

 

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএর উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিএ রংপুরের সহকারী পরিচালক ফারুক আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রংপুরের রেজাউল করিম,বিআরটিএ রংপুর বিভাগের উপ-পরিচালক এটিএম জালাল উদ্দিন।

 

এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ রংপুর সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের ফেষ্টুন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর