বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ বারি’র নতুন মহাপরিচালক

রিপোর্টারের নাম / ১৪৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪, ৫:৫৭ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন। গাজীপুর

 

 

স্বনামধন্য কৃষি বিজ্ঞানী ও বিশিষ্ট জীবপ্রযুক্তিবিদ ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ-কে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয় জারিকৃত আদেশ বলে তিনি বারি’র মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হন। এর আগে ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ বারি’র পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেন।

 

ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভিদ প্রজনন বিভাগ এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি নিয়মিতভাবে উদ্ভিদ প্রজনন বিভাগ, বারি, গাজীপুর এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জীবপ্রযুক্তি বিভাগ, বারি, গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি প্রাপ্ত হন।

 

তিনি ইউনিভার্সিটি অব ডান্ডি, স্কটল্যান্ড, ইউকে থেকে জিন এডিটিং এর উপর উচ্চতর গবেষণা করে পি.এইচ.ডি ডিগ্রি এবং সাইন্স এন্ড এডভাইস ফর স্কটিশ এগ্রিকালচার (SASA), স্কটল্যান্ড, ইউকে থেকে জিন সাইল্যান্সিং এর উপর পোস্ট ডকটরাল রিসার্চ ডিগ্রি অর্জন করেন। তিনি নিয়মিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমএস, পি.এইচ.ডি ছাত্রদের তত্ত্বাবধান ও ইনস্টিটিউটের বিজ্ঞানীদের আধুনিক গবেষণা বিষয়ক যুগোপযোগী নির্দেশনা দিয়ে আসছেন। ড. আখন্দ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আধুনিক জীপ্রযুক্তি বিষয়ক গবেষণার অগ্রদূত। এছাড়াও দেশি বিদেশি বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে নিয়মিতভাবে বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেন। ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ০২ ফেব্রুয়ারি ১৯৬৭ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস নেত্রকোনা জেলার মদন উপজেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর