শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

ঢাকাস্থ সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতি’র ত্রাণ বিতরণ

রিপোর্টারের নাম / ১৩৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, আগস্ট ৩১, ২০২৪, ৯:৫৯ পূর্বাহ্ণ

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

 

ঢাকাস্থ ‘সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতি’র আয়োজনে “মানুষ মানুষের জন্য” শ্লোগানের প্রত্যয়ে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

(৩০) আগস্ট (শুক্রবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে ত্রাণ বিতরণী কর্মসূচিটির উদ্বোধন করা হয়। পরে উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালনা করা হয়।

 

ঢাকাস্থ সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতি’র সভপতি আলহাজ্ব নাজিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব ও ঢাকা জেলার সাবেক ডিসি মো. হানিফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা, উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এ.বি.এম জাকারিয়া, সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল, জামায়েত ইসলামী উপজেলা আমির মাও. জামাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাও. জামান উদ্দিন মুকুল, থানার হাট কলেজের অধ্যক্ষ মো. ইয়াসিন আলী, খাসেরহাট জামে মসজিদের খতিব মাও. আহছান উল্লাহ, ডেসটিনি কলেজের প্রভাষক আব্দুল মোতালেব, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. ইসমাইল, ঢাকাস্থ সমিতির সাবেক সভাপতি মহিউদ্দিন মানিক, সাবেক সভাপতি হালিম উল্লাহ,যুগ্ম মো. সোহেল, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম কবির রতন, অর্থ সম্পাদক এড. আমজাদ হোসেন বাবর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হেলাল, চরজব্বর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রহিম,চিকিৎসক মো. সিফাতুল ইসলাম প্রমুখ।

 

 

সমিতির সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন বলেন, সুবর্ণচর উপজেলায় বন্যার্ত ৭৬৫ টি পরিবারের মাঝে প্রায় ১ হাজার টাকা সমমূল্যের ত্রাণ সামগ্রী বিতরণ করেছি, ত্রাণ বিতরণে সমিতির সদস্যবৃন্দ ও শিক্ষার্থী আশিকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী সার্বিক সহায়তা করেছে।” সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর