মেহেদী হাসান বাপ্পি, টাঙ্গাইল প্রতিনিধি।
ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল নামক স্থানে নাসির গ্লাসের আনুমানিক ৩’শত গজ দূরে আনোয়ারা ফিলিং স্টেশনের সামনে, পুলিশের গাড়িটি ব্রেক ফেল করে রাস্তায় চলমান বালু বুঝাইকৃত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় এবং ট্রাকের পেছনের অংশে আটকে যায়, এতে পুলিশের গাড়ীর সামনের অংশ ধুমরে-মুচড়ে যায়।
(১৯’শে এপ্রিল ২০২৪) শুক্রবার, সাবেক কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক ভোলা-বর্তমান সংসদ সদস্য’কে প্রটোকল দিচ্ছিল পুলিশ লাইনের একটি (ডাবল কেবিন) পুলিশের গাড়ী, পথিমধ্যে এ দূরঘটনায় এ দুর্ঘটনা হয়, এতে তেমন কোন হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশের গাড়ীর ( ড্রাইভার) এক পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য এ সময় সাবেক কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক, গাড়ী থেকে নেমে ট্রাক ড্রাইভার এর সাথে কথা বলেন তিনি বলেন ট্রাক ড্রাইভার এর কোনো দোষ নেই এইটা ব্রেকফেল হওয়ার ফলে কারনে এ দুর্ঘটনা ঘটেছে।
পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে ট্রাকের পেছনে আটকে যাওয়া পুলিশের গাড়িটি বের করে নিয়ে যায়।