শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

রিপোর্টারের নাম / ১৮০ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ৮, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ

মো: ফাহাদ আল-আবিদ, গাজীপুর জেলা প্রতিনিধি:

 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঈদযাত্রার শেষে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে, শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা অংশে ১৬ কিলোমিটার দীর্ঘ যানজট। সোমবার রাত থেকে মহাসড়কে ময়মনসিংহ যানবাহনের চাপ বাড়তে থাকে। রাত থেকে এই রুটে বাঘর বাজার থেকে নয়নপুর পর্যন্ত যানজট সৃষ্টি হয়। উভয়মুখী এই যানজটের কারণে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এর মধ্যে ট্রাক, পিক-আপ আর বাসের সংখ্যাই বেশি। যানবাহনের অতিরিক্ত চাপের কারণে গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজার থেকে এমসি বাজার পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করছে বলে জানা মাওনা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ অফিসার (ওসি) শেখ মোঃ মাহবুব মুর্শেদ, ঈদকে সামনে রেখে স্বাভাবিক নিয়মেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এ কারণে মহাসড়কের মাওনা চৌরাস্তা অংশে সোমবার রাত থেকে যানবাহন ধীরগতিতে চলছে। এ দিকে অনেকেই দীর্ঘ যানজটে আটকে অতিষ্ঠ হয়ে ওঠেন। রাতে যানজটে আটকে পড়া যাত্রীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুরা বেশি ভোগান্তিতে। ভুক্তভোগী যাত্রীরা জানান, সোমবার রাতে এ যানজট শুরু হয়। যানজটে পড়া যানবাহনের গতি ছিল খুবই কম। এতে ভোগান্তি বেড়েছে। মাওনা চৌরাস্তা অংশে মহাসড়কের অংশ সেখানে যানবাহনের জটলা দেখা দেওয়ায় পুরো মহাসড়ক জুড়ে যানবাহনের ধীরগতি। তবে গভীর রাতে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানান মাওনা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ অফিসার (ওসি) শেখ মোঃ মাহবুব মুর্শেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর