বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

তাক্বওয়া ইসলামী যুব সংঘ মির্ধারপাড়া এক যুগ পূর্তিতে সংবর্ধিত হলেন ইসমত আলী

রিপোর্টারের নাম / ১৯৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ১১, ২০২৩, ৭:১১ অপরাহ্ণ

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):

 

দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তাক্বওয়া ইসলামী যুব সংঘ মির্ধারপাড়া এক যুগ পূর্তি উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জন সামাজিক ও মানবিক সেবায় অবদান রাখায় সৌদি আরব’র আল ইনজাজ মুমাজাহ কোম্পানীর এমডি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী ক্বারী ইসমত আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

শুক্রবার (১১ আগষ্ট) বিকেলে কলাউড়া কামিল (এমএ) মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও আব্দুস সাত্তার’র সভাপতিত্বে ও ত্বাকওয়া যুব সংঘের সাবেক সভাপতি আলাল উদ্দিনের ‘র সঞ্চালনায় গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রউফ,মোফাসসির আলী,আব্দুল কাদির,ইউপি সদস্য আব্দুল হান্নান,মাও জাহাঙ্গীর হোসাইন,মাও মকবুল আহমদ,মাও ওয়াহিদুল ইসলাম,মাও আবুল হোসাইন,নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস’র) সভাপতি শফিকুল ইসলাম, বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ, মাষ্টার নুরুল হক, মাষ্টার আবু বকর সিদ্দিক, আব্দুস সাত্তার,রৌশন আলী,মনফর আলী,ব্যবসায়ী আব্দুল মনাফ,সিরাজুর রহমান,মখলিছ আলী,মাষ্টার দুলাল আহমদ,বশির মিয়া,আরজ আলী প্রমুখ।

 

পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এসময় স্বাগত বক্তব্যে সংগঠনের সাবেক সেক্রেটারি ইয়াকুব আল হাসান সংগঠনের বাস্তবায়িত মানবিক ও সামাজিক কর্মসূচীগুলো উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরেন। সংগঠনের সামাজিক কর্মকান্ড ধারাবাহিকতা অব্যাহত রেখে সংগঠনকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

এতে আরো উপস্থিত ছিলেন,তাক্বওয়া ইসলামী যুব সংঘ’র সভাপতি সামছুল ইসলাম,সহ সভাপতি বাবুল মিয়া,সেক্রেটারি আব্দুল হালিম,কোষাধ্যক্ষ আইয়ুবুর রহমান,সদস্য আবুল হোসেন,রুহুল আমিন,ফুল মিয়া,সাইজুল ইসলাম,আবু হুরায়রা,বিল্লাল আহমদ,শাহিন মিয়া প্রমুখ।

 

অনু্ষ্ঠানে গুণীজন সংবর্ধিত অতিথিকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়।

সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর