রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

তাড়াশে সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম / ৪০০ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ৪:১৭ অপরাহ্ণ

মোঃ নাজমুল হাসান নাজির

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা আব্দুল কুদ্দুছকে (৫০) গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথায় এ ঘটনা ঘটে।নিহত আব্দুল কুদ্দুছ দেশীগ্রামের বাসিন্দা তিনি সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন।

 

দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক বলেন, আব্দুল কুদ্দুছ দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা এলাকায় দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন অপরিচিত লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, আব্দুল কুদ্দুছের বুকে গুলি করা হয়েছে। আমরা ঘটনাস্থলে এসে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করছি।

 

সহকারি পুলিশ সুপার অমৃত সূত্রধর (উল্লাপাড়া ও তাড়াশ সার্কেল) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ওসির নেতৃত্বে একটি টিম সেখানে পাঠানো হয়েছে। ঘটনা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর