শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

তারাকান্দায় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আলমগীর ইসলাম স্টাফ রিপোর্টার / ৪৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫, ১১:৫৭ অপরাহ্ণ

মো.আলমগীর ইসলাম স্টাফ রিপোর্টার 

 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ আগস্ট) উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল এ মতবিনিময় সভায় অংশ নেয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য-সচিব ও সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মহিবুল হক টুটুল।

 

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইনুদ্দিন ফকির ছাইনু, সম্মানিত সদস্য সোহেল রানা, তারিকুল ইসলাম, নজরুল ইসলাম আজাদ, মাহাবুব মিয়া সরকার, রাশেদুল ইসলাম, শাহজাহান ফকির সাজু এবং মাসুম বিল্লাহ সরকার মোমেন।

 

সভায় সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সায়েদুল ইসলাম মন্ডল এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হাসান স্বপন।

 

সভায় সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। অতি দ্রুত ইউনিয়ন কমিটি গঠন এবং কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে চারটি ইউনিয়নে টিম গঠন করা হয়। নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের বাহুবল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই স্লোগানকে সামনে রেখে দলের প্রতিটি কর্মসূচি ঐক্যবদ্ধভাবে সফল করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর