নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে অবমাননা করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাসন থানা বিএনপি। বাসন থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ভাওয়াল বদরে আলম কলেজের সামনে একত্রিত হয়। বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের নেতৃত্বে শনিবার দুপুরে নগরীর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গাজীপুর চান্দনা চৌরাস্তায় এলাকায় এসে শেষ হয়। চান্দনা চৌরাস্তা বিক্ষোভ মিছিল শেষের সংক্ষিপ্ত পথসভায় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কোন অশালীন বা কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না। এর জবাব রাজনৈতিকভাবেই রাজপথে দেওয়া হবে। বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিল বাসন থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।