নজমুল হক, স্টাফ রিপোর্টার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে কোনাবাড়ি থানা বিএনপি উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই শুক্রবার বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন।
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কোনাবাড়ী বিসিক এলাকার ১ নম্বর গেট সংলগ্ন স্থানে জমায়েত হতে থাকেন। পরে একত্রিত হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিল শুরু হওয়ার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে মোঃ বাবুল হোসেন বলেন, “দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে কোনো অশালীন মন্তব্য বা কটূক্তি করলে আমরা তা কোনোভাবেই সহ্য করবো না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা রাজপথেই জবাব দেব।”বিক্ষোভ মিছিলে আরও অংশ নেন কোনাবাড়ী থানা বিএনপির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক (১) ইঞ্জিনিয়ার মোঃ মেহেদী হাসান রিয়াদ, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এ বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দ আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচির ইঙ্গিত দেন।