শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

তারেক রহমানের উত্তরবঙ্গে আগমন উপলক্ষে বগুড়ার শেরপুরে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুর( বগুড়া) প্রতিনিধি / ১৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ

শেরপুর ( বগুড়া) প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়ার কৃতি সন্তান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর তথা বগুড়ায় আগমন উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকেলে শেরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকরফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল,উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওছার আলী কলিন্স প্রমুখ।

 

‎‎প্রস্তুতি সভায় জানানো হয়, উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় আসবেন। তার আগমনকে ঘিরে শেরপুর উপজেলা ও পৌর বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে।

 

‎‎প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বলেন, তারেক রহমানের বগুড়ায় আগমন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এই সফরের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।‎‎এসময় শেরপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর