সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

তারেক রহমানের ‘জনগণের মুক্তির সনদ’ ৩১ দফা: গাজীপুরের শ্রীপুরে লিফলেট বিতরণ করলেন ডাঃ বাচ্চু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৮৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ‘জনগণের মুক্তির সনদ’ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং এই কর্মসূচি বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারে তিনি এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, কাওরাইদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবতাব উদ্দিন আতা, সাবেক সভাপতি এমদাদ হোসেন মণ্ডল, সদস্য সচিব সাহাবুদ্দিন বিএসসি, বিএনপি নেতা নুরুল আমিন আকন্দ, শহীদুল্লাহ্ বন্দুকশি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ শেষে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “তারেক রহমানের ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা পাবে।”

এ সময় স্থানীয় জনতা বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবর্তনের আশায় দলটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর