সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

তারেক রহমানের পক্ষ থেকে মোংলায় দুই’শ হতদরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

বায়জিদ হোসেন, মোংলা / ৪৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ

বায়জিদ হোসেন, মোংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পক্ষ থেকে মোংলায় বিধবা ও হতদরিদ্র নারী-পুরুষের মাঝে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এ সময় দুই’শ নারী-পুরুষের হাতে তারেক রহমানের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন তিনি। এ সময় তিনি বলেন, সমাজের হতদরিদ্রের পাশে তারেক রহমান আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবেন। তিনি আরো বলেন, যারা সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও মাদকে জড়িত হবেন তাদেরকে সামাজিক এবং রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। তারেক রহমানের নেতৃত্বে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত করা হবে। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে চলমান দুর্গোৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পাড়া-মহল্লা ও শহরে নিরলস কাজ করছে বিএনপি। বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ এ এলাকায় খুন, সন্ত্রাস ও লুটপাটের রামরাজত্ব কায়েক করেছিল। আমরা কেউ অরাজকতার সৃষ্টি করবো না। কেউ দখলবাজী-চাঁদাবাজী করলে তা প্রতিহত করা হবে।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমরান হোসেন, আঃ হানিফ, শাহআলম শেখ, প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক হাসান গাজী, যুবদল নেতা ইমান হোসেন, বিএনপি নেতা মোঃ বাবুল, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল সাব্বির, নুর উদ্দিন টুটুল, যুবদল নেতা মহসিন পাটোয়ারী, তাঁতীদল নেতা আজিজুর রহমান সোহাগ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের নেতা মোঃ সেলিম ও সোহেল হাওলাদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর