মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মোংলায় উঠান বৈঠক করেছে ডক্টর শেখ ফরিদুল ইসলাম

বায়জিদ হোসেন, মোংলা / ৯৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫, ৯:০২ অপরাহ্ণ

বায়জিদ হোসেন, মোংলা

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের মোংলায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিগরাজ এলাকায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাগেরহাটের -২ মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

 

 

এ সময় তিনি উপস্থিত নারী-পুরুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। তিনি সকলের মাঝে তুলে ধরেন ৩১ দফা সমূহ। এ ৩১ দফার মধ্যে রয়েছে সকল শ্রেণী পেশার মানুষের উন্নতি। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে আগামী ৫ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপন করা হবে। পরিবেশ ঠিক রাখার জন্য এ গাছ লাগানোর পরিকল্পনা বিএনপির। এছাড়া বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি করবে তা ৩১ দফার মধ্যে পরিস্কার ভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, মোংলা নদীতে ঝুলন্ত ব্রিজ করতে হবে যাতে নদীর ক্ষতি না হয় সেদিকে খেয়াল করে। এছাড়া নদীর পাড়ে ভেঁড়ী বাঁধ নির্মাণ করতে হবে।

তিনি আরো বলেন, তারেক রহমান প্রত্যেক জনপদের খোঁজ রাখেন এবং সমস্যাগুলো নিয়ে ভাবেন। আগামীতে আপনারা বিএনপির সাথে থাকবেন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়েই এ জনপদ গড়বে।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, স্থানীয় বিএনপি নেতা হাবিব বিশ্বাস, মোঃ জুলফিকার আলী, পংকজ বিশ্বাস, মোঃ মাহবুব, মোস্তাফিজুর রহমান জনি, মোঃ জিয়া, সোহেল বাবু, মোঃ গোলাম ও ওমর ফারুক।

এ ছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক নানা বয়সী নারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর