শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

তিনি জন্মেছিলেন বলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক – হাবিবুন নাহার

রিপোর্টারের নাম / ৪৪৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ১৭, ২০২৩, ৯:৩২ পূর্বাহ্ণ

মোংলা প্রতিনিধিঃ

 

বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসী হৃদয়ের মানুষ ছিলেন বঙ্গবন্ধু। আর এ কারণেই তিনি কয়েক বছরের ব্যবধানে সোনার বাংলা গড়ার কাজ শুরু করতে পেরেছিলেন। বক্তারা বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে আহ্বান জানান উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

তিনি আরো বলেন, মার্চ শুধু যুদ্ধ-বিগ্রহ কিংবা অগ্নিঝরা হিসেবে পরিচিত নয়, বাঙালি জাতির অনেক কিছু পাওয়ার মাস হলো মার্চ। রেসকোর্স ময়দানের ভাষণ, স্বাধীনতা দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন সবকিছুই এ মার্চে হয়েছে। সুতরাং বছরের যেকোনো মাসের চেয়ে মার্চ আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ ছিলেন বঙ্গবন্ধু। তিনি জন্মেছিলেন বলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাই নতুন প্রজন্মের মাঝেও তার আদর্শ ছড়িয়ে দিতে হবে। শুক্রবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা ও পৌর আওয়মীলীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বেগম হাবি্ুন নাহার এ কথা বলেন।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনিল কুমার’র সভাপতিত্বে এবং উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান বিশ্বাস এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্টপৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, প্রমূখ। এ সময় আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানারে ১০৩ তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় কার্যালয় চত্বরে জড় হয় কয়েক হাজার নেতাকর্মীরা। এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দলীয় কর্যালয় থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা, শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ ছাড়া উপজেলার ইউনিয়নগুলোর বিভিন্ন প্রতিষ্টানে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেক কাটা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর