রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

তিস্তায় গোসল দিতে গিয়ে  নিখোঁজ ২

রিপোর্টারের নাম / ১৩১ টাইম ভিউ
আপডেট : বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩, ৮:০০ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি :

 

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মুন্না মিয়া (১৮) ও নাইস আহমেদ (১৯) নামের দুই শিক্ষার্থী।

 

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া বাজার সংলগ্ন তিস্তা নদীতে তারা নিখোঁজ হন।

 

মুন্না মিয়া নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া আবাসনপাড়া এলাকার হাসেম আলীর ছেলে এবং নাইস আহমেদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গনেশের বাজার এলাকার মোনাব্বর হোসেনের ছেলে। তারা দুজনেই এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

 

স্থানীয়রা জানান, বুধবার সকালে নোহালী ইউনিয়নের কচুয়া বাজারের পাশে তিস্তা নদীর ধারে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামেন ছয়জন। বেলা সাড়ে ১১টার দিকে চারজন ওপরে উঠে আসে। তবে মুন্না ও নাইস তলিয়ে যান। খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

 

গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মমতাজুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সাত কর্মীসহ রংপুর থেকে ডুবরি দলের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে। বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর