মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

তিস্তার পানিতে ভেসে আসা দুই ভারতীয় নাগরিকের মরদেহ ফেরৎ দিল বাংলাদেশী পুলিশ

রিপোর্টারের নাম / ৪৩২ টাইম ভিউ
আপডেট : শনিবার, অক্টোবর ৭, ২০২৩, ৯:২৩ অপরাহ্ণ

মোঃ ফারুক হোসাইন, জেলা প্রতিনিধি লালমনিরহাট

 

লালমনিরহাটে তিস্তার পানিতে ভেসে আসা দুই ভারতীয় নাগরিকের মরদেহ বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মাধ্যমে ভারতীয় পুলিশের কাছে ফেরত দিয়েছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

 

 

 

গত শুক্রবার (৬ অক্টোবর) রাতে দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠক শেষে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চওড়াটারী সীমান্ত দিয়ে দুই ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়।

 

 

 

এ সময় বাংলাদেশের পক্ষে সদর থানার ওসি ওমর ফারুক ও ভারতের পক্ষে দিনহাটা পুলিশ ক্যম্পের ইনচার্জ সাব ইন্সপেক্টর রাজেন্দ্র তামাংসহ বিএসএফ গিতলদাহ ক্যাম্পের অ্যাসিসট্যান্ট কমান্ড্যান্ট পাপ্পু মিনা উপস্থিত ছিলেন।

 

 

 

এর আগে শুক্রবার(৬ অক্টোবর) সকালে ও বৃহস্পতিবার(৫ অক্টোবর) রাতে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি ও হরিনচওড়া এলাকা থেকে মরদেহ দুইটি উদ্ধার করে স্থানীরা।

 

 

 

পুলিশ ও স্থানীয় মাধ্যমে জানা যায়, প্রবল বর্ষণে ভারতের সিকিমে বাঁধ ভেঙে যাওয়ায় বাংলাদেশের দিকে ধেয়ে আসে তিস্তা নদীর পানি। ফলে লালমনিরহাটে তিস্তা অববাহিকায় বন্যা দেখা দেয়। বুধবার রাতে বন্যা হলেও বৃহস্পতিবার সকালে পানি কমে যায় তিস্তা নদীতে। কম পানিতে মাছ ধরতে নেমে স্থানীয়রা হরিনচওড়া গ্রামের একটি ধান ক্ষেতে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।

 

 

 

পরদিন শুক্রবার সকালে স্থানীয়রা কালমাটি ঘাট এলাকায় তিস্তা নদীর চরে কাজে গিয়ে একটি মরদেহ দেখে পুলিশ খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। পরে সকল আনুষ্ঠানিকতা শেষে দুই মৃত দেহ ভারতীয় বলে নিশ্চিত করলে উভয় সীমান্ত বাহিনী পতাকা বৈঠকের আহবান করে। পরে পতাকা বৈঠকে মরদেহ ভারতীয় বলে নিশ্চিত হলে ভারতীয় পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে সদর থানা পুলিশ।

 

 

 

অপরদিকে শুক্রবার(৬ অক্টোবর) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না চরে তিস্তা নদী থেকে অজ্ঞাত অর্ধগলিত মরদেহ উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ। তবে এ মরদেহটি ভারতীয় কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

 

 

 

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, অজ্ঞাত দুই মরদেহ ময়নাতদন্ত করে আইনগত প্রক্রিয়া শেষে ভারতীয় বলে নিশ্চিত হলে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর