মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই 

রিপোর্টারের নাম / ১৮৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, আগস্ট ১৪, ২০২৩, ২:১২ অপরাহ্ণ

ফারুক হোসাইন, জেলা প্রতিনিধি লালমনিরহাট :

 

গত কয়েকদিনের টানা বৃষ্টির ও উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়ে বিপদ সীমা ছুঁই ছুঁই অবস্থা। শনিবার সকালে বিপদসীমার ৫ সেঃমিঃ নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পানি প্রবাহ কিছুটা কমে ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে থাকে। টানা বৃষ্টির কারণে ডিমলা উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে। তিস্তার চরাঞ্চচলের বসতবাড়িতেও পানি প্রবেশর উপক্রম। অনেক চর এলাকার ফসল ও বীজতলা পানির নিচে বন্দী হয়ে পড়েছে। অববাহিকায় পানির উচ্চতা বেড়েছে। পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম জানিয়েছে যেকোনো সময় পানি আবার ও বাড়তে পারে। এ কারনে ওই সব এলাকায় হলুদ সতর্ক সংকেত জারি করা হয়েছে।

 

নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ভোগান্তিতে পরেছে তিস্তাপাড়ের মানুষ। চর এলাকায় চাষাবাদের জন্য বসবাসরত লোকজন উচু এলাকায় চলে আসছেন।

 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা জানিয়েছেন, ডালিয়ার তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের দোমহনী বন্যা পুর্বাভাস ও বন্যা সর্তকীকরণ কেন্দ্রের বরাত দিয়ে তিনি জানান, সিকিম, দার্জিলিং পাহাড়ে ও সমতলে ভারী থেকে অতিভারী বৃষ্টি কারণে গজলডোবা ও মেখলিগঞ্জ (বাংলাদেশ সীমান্ত পর্যন্ত) তিস্তা ব্যারেজে বেশ কিছু জলকপাট খুলে রেখেছে তারা। এইজন্য তিস্তা নদীর পানি একটু বেশি। তবে এখনে বন্যার কোন পূর্বাভাস নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর