মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন তেলিপাড়া এলাকার তাজমহল আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ৩০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ২৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানা পুলিশের একটি দল তেলিপাড়া সাকিনস্থ তাজমহল আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে হোটেল ম্যানেজার, স্টাফসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাসন থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি বাসন থানা মামলা নং-৩৫, তারিখ-৩০/১২/২০২৫ ইং, ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ১১/১২/১৩ ধারায় দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে হোটেলের ম্যানেজার ও কর্মচারী ছাড়াও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত নারী ও পুরুষ রয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো, শাকিল আহমেদ (৩৮), মোঃ বাদশা (২৫), মোঃ সবুজ (২৩), মোঃ শাকিল (৩২), মামুন (৩০), মোঃ শরিফুল ইসলাম (৩৯), সাকিবা (৩৫), কাজল (৩০), স্বপ্না (১৯), শারমিন (২৫), সুমাইয়া (১৯), শান্তা (১৯), রেশমা আক্তার অন্তরা (২৮), পপি (২৮), ফাতেমা (১৯), সাদিয়া আক্তার মুন (১৯) ও সালমা আক্তার (২৪)।
বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।