সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব 

তেলিহাটি ইউপির তিন সংরক্ষিত মহিলা সদস্যের বিএনপিতে যোগদান

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৮০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের তিন মহিলা সদস্য বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

 

যোগদানকারী জনপ্রতিনিধিরা হলেন শিল্পী আক্তার, সংরক্ষিত মহিলা সদস্য, ১, ২ ও ৩ নং ওয়ার্ড, খাদিজা, সংরক্ষিত মহিলা সদস্য, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড, সুলতানা পারভীন, সংরক্ষিত মহিলা সদস্য, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড।

 

যোগদান অনুষ্ঠানে ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে বিএনপিতে জনগণের আস্থা বাড়ছে। এই তিন জনপ্রতিনিধির যোগদান আমাদের আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও শক্তিশালী করবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, স্থানীয় সরকার পর্যায়ে দক্ষ ও সৎ জনপ্রতিনিধিদের অংশগ্রহণ বিএনপিকে জনমুখী ও সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

নবযোগদানকারী তিন সদস্য জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য, অনিয়ম ও জনগণের মতপ্রকাশের সুযোগ সংকুচিত হওয়ার কারণে তারা বিএনপির গণতান্ত্রিক অবস্থানের প্রতি আস্থা রেখে দলে যোগ দিয়েছেন।

উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এডঃ আবু জাফর সরকার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর