বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক / ৪৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য স্বতন্ত্র পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন, বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, প্রচারণার অংশ হিসেবে তিনি ঘোড়া প্রতীক নিয়ে শ্রীপুরের শিল্পাঞ্চলখ্যাত মাওনা চৌরাস্তার বিভিন্ন বিপণিবিতান ও দোকানে দোকানে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ঘোড়া প্রতীকের লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া কামনা করেন, আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন।

 

(২২’শে জানুয়ারি ২০২৬) বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষাপটে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরেই প্রচারণায় অংশ নেন, যা এলাকায় বেপক আলোচনার জন্ম দিয়েছে।

 

আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একজন প্রার্থী হিসেবে তিনি ভোটারদের কাছে পৌঁছাতে চান এবং উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির বার্তা দিতে চান। তিনি আগামী (১২’ই ফেব্রুয়ারি ২০২৬) বৃহস্পতিবার ঘোড়া প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

 

প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। অনেক ভোটার প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী পরিবেশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

উল্লেখ্য, গাজীপুর-৩ আসনে এবারের নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে প্রার্থীর বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রচারণা শুরু করা বিষয়টি নির্বাচনী নিরাপত্তা ও পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর