শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৭৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন ভোটকেন্দ্রগুলোতে নাগরিক সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ৪০০টি ভোটকেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলোকসজ্জা ও মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি ২৭১টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুধীপ বসাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. ইব্রাহীম খলিল। এছাড়া নির্বাহী প্রকৌশলী (পূর্ত) লেহাজ উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কারিগরি বিশেষজ্ঞরা অংশ নেন।

সভায় জানানো হয়, ভোটারদের জন্য নিরাপদ, আলোকিত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এজন্য প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পর্যাপ্ত লাইটিং, নিয়মিত মশক নিধন এবং সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন টেশিস, বর্জ্য ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

সভা শেষে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতিমূলক কাজ সম্পন্নে দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে গাজীপুরে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন ও গণভোট আয়োজন সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর