বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

দক্ষিণ চাঁদপাই সর্বজনীন পূজা মন্দির পরিদর্শনে উপমন্ত্রী হাবিবুন নাহার

রিপোর্টারের নাম / ৩২৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ২২, ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ণ

বায়জিদ হোসেন, মোংলা

 

মোংলা উপজেলার দক্ষিণ চাঁদপাই সর্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এমপি)।

 

রোববার (২১ অক্টোবর) সকাল ১১ টায় এ পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় সনাতন ধর্মালম্বী মানুষের সাথে শুভেচ্ছা ও বিনিময় করেন।

উপমন্ত্রী মন্দির এর প্রধান ফটকে পৌছালে মন্দির কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় দক্ষিণ চাঁদপাই সর্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে।

 

পরে, পি,ডি,এম ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক দীপু মৃধা কে শুভেচ্ছা জানিয়ে উপমন্ত্রী বলেন,

 

আমি যতদূর জানি দীপু মৃধা ২০১৯ সাল থেকে এই এলাকার মানুষের জন্য, বিশেষ করে করোনা কালিন সময় সাধারণ মানুষের পাশে ছিলো, খাদ্য সহায়তার পাশাপাশি সাধারন মানুষের প্রতি তার তার যে অবদান সেটা আসলে অজীবন দৃষ্টান্ত হয়ে থাকবে। হাবিবুন নাহার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে নানা ধর্ম মতের মানুষ মিলেমিশে বসবাস করেন ৷ ধর্ম যার যার, উৎসব সকলের৷ বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এমন নজির আর নেই ৷ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ একটি উন্নত দেশের তালিকায় স্থান পেয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোংলা উপজেলা শাখার সভাপতি পীযূষ কান্তি মজুমদার, জাহাঙ্গীর হাওলাদার, চাঁদপাই আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান মোড়ল, পুজা উদযাপন কমিটির সভাপতি সংকর মন্ডল সহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও মোংলা উপজেলার দক্ষিণ চাঁদপাই সর্বজনীন পূজা মন্দিরে সনাতন ধর্মালম্বী দের সব থেকে বড় ধর্মীয় উৎসব শরদীয় দূর্গা পুজা আয়োজোন করে আসছে পিডিএম ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর