শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ / ৬৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

 

দশম গ্রেডের দাবিতে টাঙ্গাইলের মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দশম গ্রেডসহ ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে থেকে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়।কর্মবিরতির কারণে হাসপাতালের আউটডোরের বিভিন্ন সেবা ব্যাহত হয় বলে জানান, সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা। বিশেষ করে ল্যাব টেস্ট ও ওষুধ সরবরাহ কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা ১০০শয়্যা বিশিষ্ঠ হাসপাতালের ও বিভিন্ন ইউনিয়নের মেডিকেল টেকনোলজিস্টগন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দায়িত্ব ও কাজের পরিমাণ অনেক হলেও পদোন্নতি, বেতনগ্রেড ও সুযোগ-সুবিধায় তারা বঞ্চিত। করোনা, ডেঙ্গু, নিপাহসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দ্রুত দাবি পূরণ না হলে শাট ডাউনের মাধ্যমে ধারাবাহিক আন্দোলনে যাওয়া হবে। এতে দেশের সব হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের সেবা ব্যবস্থা আরও ভেঙে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

কর্মবিরতিতে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ সংশ্লিষ্ট অন্যান্য পেশাজীবীরাও একাত্মতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর