শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

দা-লাঠির হামলায় শ্রীপুরে গুরুতর জখম এক ব্যক্তি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৪৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 

শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্ৰামের মরহুম আহাম্মদ আলীর ছেলে মোঃ নূরু মিয়াকে  বাড়ির পাশে  ধান শুকানোর মাঠে গিয়ে এলোপাথাড়ি মারধর করে মারাত্মক যখম করে । এ ঘটনাকে কেন্দ্র করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে । অভিযোগে উল্লেখ করেন গত ১ ডিসেম্বর, সোমবার, দুপুর আনুমানিক ১:০০ ঘটিকার মোঃ নাজমুল, মোঃ আবুল, মোঃ শান্ত, মোঃ দেলোয়ার, মোঃ শামিম, মোঃ মানিক, মোঃ ইছামুদ্দিন, মোঃ মোসলেম এবং মোঃ রনিসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন ব্যক্তি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাদী ও তাঁর পরিবারের উপর আক্রমণ করে।

মোঃ নূরু মিয়া বলেন হামলাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে দা, লাঠি, লোহার রড ইত্যাদি নিয়ে বাড়ি পাশে ধান শুকানোর মাঠে গিয়ে আমাকে কিল, ঘুষি, লাথি ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।মোঃ নাজমুল দা দিয়ে বাদীকে হত্যার উদ্দেশ্যে কোপ মারলে তিনি ডান হাত দিয়ে তা ফেরান। এতে তাঁর ডান হাতের কব্জার মধ্যে গুরুতর রক্তাক্ত জখম হয়।মোঃ আবুল দা দিয়ে আমার ডান পায়ের হাঁটুর নিচে কোপ দিলে রক্তাক্ত জখম হয়। মোঃ শান্ত আমাকে হত্যার উদ্দেশ্যে দুই হাতে গলা টিপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে।
আমার স্ত্রী জুলেখা এগিয়ে আসলে বিবাদীরা তাঁকেও এলোপাথাড়ি মারধর করে নীলাফুলা জখম করে ও ১ ভরি ওজনের স্বর্ণের চেইন যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২(দুই)লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।


নিলুফা আক্তার বলেন মায়ের চিৎকার শুনে আমি বাড়ি থেকে দৌড়ে আসি , বাবাকে বাঁচাতে ​ ডাক চিৎকার করি এতে এলাকার লোকজন এগিয়ে আসতে থাকে বিবাধীরা ঘটনাস্থল ত্যাগ করে। ​আমার বাবাকে স্থানীয় লোকজনের সহায়তায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত ডাক্তার তাঁর জখমের চিকিৎসা করে তাঁকে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর