শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

দীর্ঘদিন ধরে এক স্টেশনে থাকার কোন অবকাশ নেই চিকিৎকদের,স্বাস্থ্য মন্ত্রী-ডাঃ সামন্ত লাল সেন

রিপোর্টারের নাম / ১১৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, জুলাই ১৩, ২০২৪, ৮:৩৭ অপরাহ্ণ

আব্দুস সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন বলেছেন, হাসপাতালটি পরিদর্শন করে মনে হয়েছে শয্যা সংকটে ভুগছে। আমি কথা কম এবং কাজ বেশি করে থাকি। তাই ঠাকুরগাও জেনারেল হাসপাতালকে আড়াইশো থেকে দ্রুত ৫ শ শয্যায় উন্নত করা হবে। মন্ত্রণালয় একটি তালিকা তৈরি করছে সারাদেশে হাসপাতাল গুলোতে চিকিৎসক হিসেবে যারা দীর্ঘদিন ধরে রয়েছে।

কে কোন পর্যায়ে চিকিৎসক হিসেবে থাকবে তা নির্ধারণ করা হচ্ছে। যার যেখানে থাকার কথা তাকে সেখানে বদলি করা হবে। দীর্ঘদিন ধরে এক স্টেশনে থাকার কোন অবকাশ নেই।

 

এ ছাড়া তিনি আরো বলেন, হাসপাতালে সেবা নিতে এসে কোন রোগী যেন অবহেলা শিকার না হয়। সেদিকে খেয়াল রাখতে পরামর্শ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। এর ব্যক্তয় ঘটলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

অন্যদিকে, মন্ত্রী আসার খবরে কাগজপত্র ঘাটতি থাকায় সদরসহ বিভিন্ন উপজেলার বেশকিছু ক্লিনিক বন্ধ করে পালিয়েছে যায় কর্তৃপক্ষ। সংবাদ কর্মীরা এমন প্রশ্নেও করেন।

 

এ সময় তিনি জানান, ব্যবসা পরিচালনা করতে গেলে সব কাগজপত্র বৈধ থাকতে হবে। তা না হলে স্বাস্থ্য বিভাগ ব্যবস্থা নেবে। এখন একদিন বন্ধ হয়েছে তখন সারা জীবনের জন্য বন্ধ করতে বাধ্য হবে তারা। এছাড়াও তিনি স্বাস্থ্য বিভাগকে ঢেলো সাজাতে কাজ করছেন বলে জানান মন্ত্রী।

 

তিনি আজ বিকেলে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শনকালে এমন মন্তব্য করেন। এ সময় ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমারসহ প্রশাসনের উদ্বোধন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর