বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

দীর্ঘ দেড় বছর পরে রংপুর চিড়িয়াখানায় বাঘ বাঘিনীর আগমন

রিপোর্টারের নাম / ৩৩৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৯:৫৯ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি :

 

রংপুরের অন্যতম বিনোদন উদ্যান চিড়িয়াখানায় দুটি বাঘ যুক্ত করা হয়েছে। এর মধ্যে একটি বাঘিনী রয়েছে।

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে চট্টগ্রাম থেকে বাঘ দুটি রংপুর চিড়িয়াখানায় পৌঁছায়। এর আগে দেড় বছরেরও বেশি সময় ধরে বাঘ শূন্য ছিল রংপুর চিড়িয়াখানা।

 

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আমবার আলী তালুকদার জাগো নিউজকে বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে দুটি বাঘ এসে পৌঁছেছে। এদের বয়স আড়াই থেকে তিন বছর। বাঘ দুটি রয়েল বেঙ্গল টাইগার। এদের নাম এখনো রাখা হয়নি।

 

তিনি আরও বলেন, ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি রাতে রংপুর চিড়িয়াখানার একমাত্র বাঘিনী ‘শাওন’ মারা যায়। ২০১০ সালে রংপুর চিড়িয়াখানায় শাওনকে আনা হয়েছিল। শাওনের জন্ম হয়েছিল ২০০৩ সালের ৩০ জুন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১৮ বছর ৭ মাস।

 

রংপুর চিড়িয়াখানার ইজারাদার (গেইট) হযরত আলী বলেন, দীর্ঘদিন বাঘ শূন্য ছিল চিড়িয়াখানা।

দর্শনার্থীরা এসে বাঘের দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতেন। এখন বাঘ আসায় দর্শনার্থী বাড়বে বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর