রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

দুই ভোল মাছ বিক্রি হলো সাড়ে ১৮ লাখ টাকায়

রিপোর্টারের নাম / ৩৬৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ৩:৫১ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধি

 

দুবলার চরের জেলে ফারুকের জালে ধরা পড়া দুইটি ভোল মাছ বিক্রি হয়েছে সাড়ে ১৮লাখ টাকায়। আর এ মাছ দুইটি কিনেছেন মোংলার মাছ ব্যবসায়ী আলআমিন। শনিবার মাছ দুইটি প্রক্রিয়াজাত করে আড়ৎদার আল-আমিন ভাল দামে বিক্রির জন্য চট্টগ্রামে পাঠিয়েছেন। মোংলার মাছ বাজারের আড়ৎদার মেসার্স জয়মনি ফিস’র মালিক আলআমিন জানান, বঙ্গোপসাগর পাড়ের পূর্ব সুন্দরবন বিভাগের দুবলার চরের জেলে ফারুক হোসেনের জালে বৃহস্পতিবার রাতে ধরা পড়ে বড় বড় দুইটি দাঁতিনা ভোল মাছ। এরমধ্যে বড়টির ওজন সাড়ে ৩৬ কেজি আর ছোটটির ওজন ২৭কেজি।

 

মাছ দুইটি শুক্রবার সকালে দুবলার চরের আড়ৎতে নিলামে বিক্রির জন্য উঠানো হয়। ওই নিলামে বিভিন্ন এলাকার অন্তত ২৫ জন মাছ ব্যবসায়ী অংশ নেন। নিলাম ডাকে সর্বোচ্চ দামে মাছ দুইটি আমি কিনে নিই। বড়টি ১১লাখ ও ছোটটি সাড়ে ৭লাখ টাকা দাম পড়েছে। এরপর মাছ দুইটি চর থেকে আমার মোংলার আড়ৎতে নিয়ে আসি। শনিবার সকালে মাছ দুইটি আড়ৎতে আনার পর প্রচুর লোকের ভিড় জমে এ মাছ দেখার জন্য। বরফ ও পলিথিনে মুড়িয়ে শনিবার বিকেলে মাছ দুইটি ভাল দামে বিক্রির জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। আড়ৎদার আল-আমিন বলেন, এতো বড় মাছ ও দামও অনেক বেশি, তাই এ মাছ এখানে কাঁটলে বিক্রি হবেনা। তাই দাম যতই হোক চট্টগ্রামে এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে। আশা করছি ভাল দামে চট্রগ্রামের আড়ৎতে বিক্রি করতে পারবো।

এ মাছের বিভিন্ন অংশ ওষুধি কাজে ব্যবহৃত হয়ে থাকে বলেও দাম অনেক বেশি বলে জানান স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা। তারা বলেন, বিগত ১০বছরেও এতো বড় মাছ উঠেনি মোংলার বাজারে। প্রায় বিলুপ্তির পথে এ দাঁতিনা ভোল মাছ প্রজাতিটি। তবে মাঝেমধ্যে এ মাছ দুবলার চরের দুই এক জেলের জালে ধরা পড়ে থাকে বলেও জানান তারা। দুবলার চরের মৌসুমী জেলে ফারুক হোসেনের বাড়ী মোংলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর