বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

দুবাইতে কনসালটেন্ট জেনারেলের ‘লেটার অব কমিশন’ পেশ করেন মুহাম্মদ রাশেদুজ্জামান

রিপোর্টারের নাম / ১০৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪, ৪:৩৪ অপরাহ্ণ

মুহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি

 

সংযুক্ত আরব আমিরাতে দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশের নবনিযুক্ত কনসালটেন্ট জেনারেল, মোহাম্মদ রাশেদুজ্জামান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের ডেপুটি ডিরেক্টর জনাব রাশিদ আবদুল্লাহ আল কাসিরে র কাছে “লেটার অব কমিশন” পেশ করেছেন।

বুধবার (১৭ অক্টোবর) এ উপলক্ষে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।তৎপরবর্তীতে কনসালটেন্ট জেনারেল এবং ডেপুটি ডিরেক্টর এক সৌজন্য বৈঠকে মিলিত হন।

 

বৈঠকে কনসালটেন্ট জেনারেল সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের অবস্থান এবং চাকুরি ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারছে বলে আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে কনসাল জেনারেল দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহের অব্যাহত সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।বৈঠকে কনসাল জেনারেল সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অবদানের কথা উল্লেখ করে আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা চাকুরি ও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়াও আগামীদিনে দুবাই ও উত্তর আমিরাতের সাথে বাংলাদেশের ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র তৈরীর জন্য একসাথে কাজ করার বিষয়ে তিনি ডেপুটি ডিরেক্টরের কাছে আগ্রহ প্রকাশ করেন।

 

ভবিষ্যতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবেন বলে কনসাল জেনারেল এবং ডেপুটি ডিরেক্টর উভয়ে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর