বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

দুবাইয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি / ৯৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, জুন ১, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাতের দুবাই শাখা। এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

শনিবার (৩১ মে) রাতে দুবাইয়ের মৌরি হোটেলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। সভাপতিত্ব করেন দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবুল মনসুর।

 

দুবাই বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন ইউএই বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, দুবাই বিএনপির সহ সভাপতি জানে আলম জনি, দুবাই যুবদল সভাপতি ইউনুছ বাচ্চু।

 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হিরো করিম, সাংবাদিক লায়ন মোহাম্মদ ওসমান চৌধুরী, আবদুস সাত্তার, ইয়াছিন আরাফাত, আনোয়ার হোসেন, আলাউদ্দিন, আবদুল্লাহ আব্বাস, আবদুল মন্নান ও মোহাম্মদ ইমাম প্রমুখ।

 

পরে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর