সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

দুর্বৃত্তদের দলে ঠাঁই নেই’- পাইকগাছায় যুব সমাবেশে ড. আসাদুজ্জামান রিপন

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা)প্রতিনিধি / ৮৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “ভোট ব্যাংক ভারী করতে দলে দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না।”

সোমবার বিকেলে পাইকগাছা পৌরসভার শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ড. রিপন বলেন,গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় বসে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-নিপীড়ন চালিয়েছে। গুম, খুন, মিথ্যা মামলা ও লুটপাটের রাজত্ব কায়েম করে দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। শেষ পর্যন্ত ৫ আগস্টে গণআন্দোলনের মুখে তাদের পতন ঘটে।তিনি আরও বলেন, “এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তাই ভবিষ্যতে বিএনপিতে দুর্বৃত্ত বা দুষ্কৃতিকারীদের কোনোভাবে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না।”

ভবিষ্যতে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রক্ষমতায় বসাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা।পিআর পদ্ধতিকে দেশের মানুষের কাছে অগ্রহণযোগ্য মন্তব্য করে তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেন, “তারা গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ইহুদি পদ্ধতির ‘পিআর’ নিয়ে জল ঘোলা করছে। পিআরের নামে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার চেষ্টায় লিপ্ত আছে, কিন্তু এদেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না।”সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারি হেলাল।

 

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র আহবায়ক এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত ও সদস্য সচিব নাদিমুজ্জামান।

সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক তহিদুজ্জামান মুকুল এবং সঞ্চালনায় ছিলেন যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, যুবনেতা রুস্তম আলী ও আনোয়ারুল ইসলাম।এ সময় উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস.এম. ইমদাদুল হক, পৌর কমিটির সদস্য সচিব কামাল আহমদ সেলিম নেওয়াজ, উপজেলা ছাত্রদলের সভাপতি দেবেন ঘোষসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর