বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

দুর্যোগ মোকাবেলায় সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে গণসংযোগ করেছে গলাচিপা ফায়ার সার্ভিস পটুয়াখালী

রিপোর্টারের নাম / ১৩৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, মার্চ ৪, ২০২৪, ১:৫০ অপরাহ্ণ

সোহেল হোসেন রাসেল, গলাচিপা উপজেলা প্রতিনিধি।

 

গতি, সেবা ও ত্যাগের মূলমন্ত্রে বিশ্বাসী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সেবাধর্মী প্রতিষ্ঠানটি সাধরণত অগ্নি নির্বাপণ, অগ্নি প্রতিরোধ, উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, মুমূর্ষু রোগীদের হাসপাতালে প্রেরণ ও দেশী-বিদেশী ভিআইপিদের অগ্নি নিরাপত্তা বিধান করে থাকে।

বাংলাদেশ সরকারের নিকট ধনী কিংবা গরীব নয়,সকল শ্রেণী পেশার প্রতিটি নাগরিকের জীবনই গুরুত্বপূর্ণ। আর তাই সরকারী উদ্যোগে দেশের ঘনবসতিপূর্ণ এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।এরই অংশ হিসেবে গলাচিপা উপজেলার উলানিয়া বাজার সংলগ্ন সরকারি আবাসন প্রকল্পের এলাকায় দুর্যোগ মোকাবেলায় সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে গণসংযোগ করেছে গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উলানিয়া বাজার সংলগ্ন ছিন্নমূল মানুষের আবাসস্থল এলাকায় অগ্নি নির্বাপণ ও দুর্যোগ মোকাবেলায় করণীয় বিভিন্ন দিক তুলে ধরতে এ গণসংযোগ করা হয়। একই সাথে অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করা হয়। এতে অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্যোগে করণীয় দিক তুলে ধরেন ফায়ার সার্ভিস কর্মীরা। দুর্যোগ মোকাবেলায় কৌশল শেখানো হয়। এছাড়াও উদ্ধার তৎপরতা পরিচালনাকারী সংস্থা হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যে ধরনের প্রাকৃতিক ও মানবিক দুর্ঘটনায় উদ্ধারকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে সেটা সম্পর্কেও অবগত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর