সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাউবি উপাচার্যের গভীর শোক

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৫৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫, ২:৪০ অপরাহ্ণ

নজমুল  হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

 

তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান, আপোষহীন দেশনেত্রী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর প্রতিষ্ঠাতা চ্যান্সেলর বেগম খালেদা জিয়া আজ ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

শোক বার্তায় উপাচার্য বলেন, “বাংলাদেশের ইতিহাসে তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ হারালো গণতন্ত্রের একজন অভিভাবককে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে এবং রাষ্ট্রনায়ক হিসেবে তিনি যে অবদান রেখেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এ ক্ষতি কখনো পূরণ হবার নয়।”

তিনি আরও বলেন, “পদবির বাইরেও বেগম খালেদা জিয়া ছিলেন লড়াইয়ের প্রতীক, নীরব সহনশীলতার শক্তি ও অদম্য সাহসের ভাষা। ঝড়ের ভেতর দাঁড়িয়ে থাকা এক দৃঢ়চেতা নারী হিসেবে তিনি অপমান, অবিচার, কারাবাস এবং দীর্ঘ অসুস্থতার মধ্যেও মাথা নত করেননি। ক্ষমতাকে নয়, দায়িত্বকে বেছে নিয়ে দেশকে ভালোবাসার অর্থ তিনি আমাদের শিখিয়েছেন।”

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবার, সহযোদ্ধা ও দেশবাসীকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন। তিনি আরও বলেন, আজ দেশের আকাশ যেন ভারী। রাজনীতির ময়দানে নেমে এসেছে গভীর শূন্যতা। একটি প্রজন্ম হারালো তাদের মা, নেত্রী ও প্রেরণার উৎস। ইতিহাস থমকে দাঁড়িয়ে শোক জানাচ্ছে এক অদম্য নারী নেত্রীর প্রয়াণে।”দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর