শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য, কয়রায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন 

ফরহাদ হোসেন কয়রা(খুলনা) প্রতিনিধিঃ / ৯২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ

ফরহাদ হোসেন কয়রা (খুলনা)প্রতিনিধি

 

দক্ষতা নিয়ে যাবো বিদেশ রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাইকগাাছা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এর সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী আবু ফজল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, কালনা আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, পাইকগাছা করিগরি প্রশিক্ষন কেন্দ্রের ইন্সট্রেক্টর মিলন কুমার পাল, প্রধান শিক্ষক মোঃ আমির আলী প্রমুখ।

 

আলোচনায় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। রেমিট্যান্সের মাধ্যমে তারা জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করছে। তবে অভিবাসনের ক্ষেত্রে দালাল চক্রের অপতৎপরতা, অবৈধ পথে বিদেশ যাত্রা ও মানবপাচারের ঝুঁকি রোধে সবাইকে সচেতন হতে হবে।

 

তিনি আরও বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রবাসে কর্মরত বাংলাদেশিদের অধিকার সুরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং দেশে ফেরত অভিবাসীদের পুনর্বাসনে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর