বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

দেশের প্রথম লিমিটলেস ইন্টারনেট প্যাক চালু করলো গ্রামীণফোন

রিপোর্টারের নাম / ১০৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, অক্টোবর ৯, ২০২৪, ১:৩৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট

 

 

দেশে প্রথমবারের মতো স্পিড-বেইসড লিমিটলেস ইন্টারনেট প্যাক চালু করলো শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মাধ্যমে দেশের ডিজিটাল সংযোগ সমৃদ্ধ করার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো অপারেটরটি। নতুন এই অফারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকরা স্বাধীনভাবে নিজের পছন্দমতো সেবা উপভোগ করতে পারেন। অনন্য ও উদ্ভাবনী এই প্যাকগুলোর মাধ্যমে গ্রাহকরা লিমিটলেস ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন যা তাদের বৈচিত্র্যময় চাহিদা ও পছন্দের প্রয়োজন মেটাবে। দেশের ডিজিটাল খাতে এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক। স্পিড-বেইসড বিভিন্ন প্যাকের মধ্যে গ্রাহকরা তাদের পছন্দেরটি বেছে নিতে পারেন। এগুলোর মধ্যে রয়েছে: ২৬৯ টাকায় ৭ দিন মেয়াদি ১০ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক, ৮৯৯ টাকায় ৩০ দিন মেয়াদি ১০ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক এবং ৯৯৮ টাকায় ৩০ দিন মেয়াদি ১৫ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক। বাজারে প্রথমবারের মতো চালু হওয়া এই প্যাকগুলোর মাধ্যমে উল্লিখিত মেয়াদ ও গতিতে লিমিটলেস ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা। মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অনন্য এই প্যাকগুলোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “ইন্টারনেট ও সংযুক্ত ডিভাইসের অপার সম্ভাবনায় বিশ্বাস করে গ্রামীণফোন; তাই আমরা নিয়ে এসেছি লিমিটলেস প্যাক। নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকের প্রয়োজন মেটাতে পেরে আমরা আনন্দিত।” গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “উচ্চগতির ইন্টারনেটকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে আমাদের এই লিমিটলেস ইন্টারনেট প্রোডাক্ট লাইন উদ্বোধন এক বড় পদক্ষেপ। আমরা অনুধাবন করতে পারি, আমাদের গ্রাহকরা তাদের কাজ, বিনোদন এবং প্রিয়জনদের সাথে যুক্ত থাকতে চান নিরবচ্ছিন্ন ইন্টারনেটের মাধ্যমে । নতুন এই প্যাকগুলো গ্রাহকদের জন্য অতুলনীয়; পাশাপাশি তারা পাবেন গতি ও আস্থার নিশ্চয়তা যার জন্য গ্রামীণফোন সমাদৃত। ডিজিটাল ভবিষ্যতের চাহিদা পূরণে আমাদের ক্রমাগত উদ্ভাবনী প্রচেষ্টার আরেকটি উদাহরণ এই পদক্ষেপ। নতুন এই প্যাকগুলোর মাধ্যমে ডিজিটালভাবে ক্ষমতায়িত সমাজ গড়তে গ্রামীণফোন তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে; যে সমাজে সবাই নিজের সুবিধামতো দ্রুতগতির ও নির্ভরশীল ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।” গ্রাহকরা মাইজিপি অ্যাপ, ইউএসএসডি (*১২১#) অথবা সরাসরি রিচার্জের মাধ্যমে এই প্যাকগুলো কিনতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর