শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

দেশের মানুষ বিদেশী শক্তি প্রভাবিত আওয়ামী ফ্যাসিস্টদের হাতে জিম্মি ছিল-দেলাওয়ার হোসেন

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি / ৬০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ১, ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারি সেক্রেটারী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও আসন্ন সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আগামী দিনের ভাগ্য নির্ধারণ হবে। দেশ কোন পথে পরিচালিত হবে, দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদ শক্তির হাত ধরে নাকি দেশ বিরোধী ফ্যাসিস্ট ও তাদের দোষরদের মাধ্যমে। দীর্ঘ ১৬ বছর দেশের মানুষ বিদেশী শক্তি প্রভাবিত আওয়ামী ফ্যাসিস্টদের হাতে জিম্মি ছিল। জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে দেশের ছাত্র-জনতা তাদের জীবন উৎস্বর্গ করে দেশকে মুক্ত করেছেন। তাদের যে লক্ষ্য, যে স্বপ্ন-আকাঙ্খা ছিল তা পূরণ করার দায়িত্ব আমাদের সকলের। আগামী সংসদ নির্বাচনে দেশ প্রেমিক ইসলামী মূল্যবোধ সম্পন্ন ব্যাক্তিদের নির্বাচিত করে জুলাই শহীদ ও আহতদের ত্যাগের প্রতি সম্মান জানাতে হবে। কারণ তাদের এই বিশাল ত্যাগ ব্যতীত আমরা আওয়ামী জালিমের কারাগার থেকে মুক্ত হতে পারতাম না। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও শহর শাখা আয়োজিত আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র কমিটির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

দেলাওয়ার হোসেন বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে অনেক দলকে এদেশের মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল, কিন্তু সরকারে গিয়ে সবাই নিজেদের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকে। দেশের সাধারণ মানুষের কথা তারা ভাবে না। তাদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কর্মসংস্থান নিয়ে কেউ ভাবে না। এমপি মন্ত্রীদের উন্নয়ন ঠিকই হয়, কিন্তু তাদের এলাকার সাধারণ মানুষের উন্নয়ন ঘটে না। আগামীতে যদি দেশের মানুুষ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দেয়, তাহলে আমরা তাদের সেবক হয়ে কাজ করতে চাই, শাসক হয়ে নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর