মোঃ আলমগীর ইসলাম
দেশের সাইবার সিকিউরিটি খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে “সাইবার এডুকেশন বিডি” নামের নতুন এক ট্রেনিং সেন্টার। তিন মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের আধুনিক সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করে তুলবে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শুভ এবং চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ জানান, তথ্য-প্রযুক্তিনির্ভর এ যুগে দেশকে সাইবার হুমকি থেকে রক্ষা করতে দক্ষ জনবল গড়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য। এখানে সাইবার সিকিউরিটি, নৈতিক হ্যাকিং, তথ্য সুরক্ষা এবং ডিজিটাল প্রতিরক্ষা কৌশলসহ নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
তারা আরও জানান, “যুব সমাজকে সঠিক পথে ব্যবহার করলে তারাই দেশের বড় শক্তি। আমরা চাই এই প্রশিক্ষণের মাধ্যমে তারা দেশকে সাইবার অপরাধ থেকে রক্ষা করার একজন সৈনিক হয়ে উঠুক।”
প্রশিক্ষণ কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।