শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

দেশের ১৫টি দুর্যোগ প্রবণ এলাকায় বজ্রপাত নিয়ন্ত্রণে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে : রংপুরে প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম / ১৬১ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ২২, ২০২৩, ৪:২৪ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

বজ্রপাত রোধে তালগাছ রোপন প্রকল্প আলোর মুখ না দেখায় নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

তিনি বলেছেন, বজ্রপাতে তালগাছ রোপণ প্রকল্প আলোর মুখ না দেখায় নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের ১৫টি দুর্যোগ প্রবণ এলাকায় বজ্রপাত নিয়ন্ত্রণে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) দুপুরে রংপুর নগরীর রবার্টসন্সগঞ্জ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, বজ্রপাতে মৃত্যুর হার শূন্যে নামাতে ১ হাজার ৯০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বৈশ্বিক মন্দার কারণে প্রকল্পটি এখনও একনেকে পাস হয়নি। প্রকল্প বাস্তবায়ন করা গেলে আশা করা যায় বজ্রপাতে মৃত্যুর হার শূন্যে নামবে। প্রকল্পটি দ্রুত সময়ের মধ্যে পাস তা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ প্রকল্প বাস্তবায়ন হলে বজ্রপাতের চল্লিশ মিনিট আগে সর্তকবার্তা পাওয়া যাবে বলে জানান তিনি।

এর আগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। এসময় কলেজ অধ্যক্ষ জাকির হোসেন, গভর্নিং বডির সভাপতি আলতাব হোসেন চৌধুরীসহ জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর