বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নত করতেই হবে। তা না হলে নির্বাচনের কথা বলে কোন লাভ হবে না ইউ এ ই বিএনপি’র ইফতার মাহফিলে -গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

রিপোর্টারের নাম / ২২৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ৮, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ

আরমান ইউ এ ই

 

বিএনপিনেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নত করতেই হবে। তা না হলে নির্বাচনের কথা বলে কোন লাভ হবে না। তিনি বলেন, ২০০৭ সালের ৭ মার্চ কোনো ধরনের মামলা ছাড়া সেনা সমর্থিত মইনউদ্দিন ও ফখরুদ্দীনের ওয়ান-ইলেভেনের সরকার জরুরি বিধিমালায় তারেক রহমান সাহেবকে গ্রেপ্তার করে। বিএনপির ‘যারা তারেক রহমানকে নিন্দিত করতে চেয়েছিল, তারা এখন ঘৃণিত। বিপরীতে তারেক রহমান এখন দেশের মানুষের হৃদয়ের গভীরে স্থান করে নিয়েছেন।

আরব আমিরাত বিএনপির উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি দিবস, ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। শুক্রবার (৭ মার্চ) শেখ আম্মার রাইন্ড এ্যবাউট আজমান হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম নওয়াবের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আজিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সাল হালিম। প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক উপদেষ্টা তোফাজ্জল হোসেন মানিক,ইউএই বিএনপির যুগ্ন আহবায়ক হাজী শরাফত আলী, কমিউনিটি নেতা মীর কামাল, সিআইপি মোঃ আকতার,সিআইপি মোহাম্মদ ইব্রাহিম,ইউএই বিএনপির সদস্য জাকির হোসাইন খতিব,দুবাই বিএনপির সভাপতি কাজী আবুল মনসুর,আল-আইন বিএনপির সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম, এডভোকেট শেখ শহিদুল ইসলাম,সেলিম উদ্দিন খান,ইউএই যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ রানা, ইউইএই বিএনপিনেতা নুরুন্নবী ভূঁইয়া, জাহিদুল ইসলাম, আল দায়িদ বিএনপির সভাপতি এম এ কুদ্দুস মজনু, আবুধাবি বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ জাবেদ, মোঃ ইদ্রিস, সাংবাদিক লায়ন মোহাম্মদ ওসমান চৌধুরী, আবদুল করিম,সারজাহ বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল আলম সহ বিএনপি, যুবদল, ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ । শেষে বিশ্ব মুসলিম উম্মাহ সুখ শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর